এই সময় জীবন যাপন ডেস্ক: ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় নিজের কাছের মানুষদের সঙ্গে সবকিছু ভাগ করে ব্যবহার করতে। Sharing is caring. বন্ধুর পেন, দিদির কুর্তি, দাদার সাইকেল বরাবরই ব্যবহার করে এসেছি প্রায় আমরা সবাই। এই সব কিছু অন্যের জিনিস ব্যবহার করা ঠিক আছে, কিন্তু কোনও কোনও জিনিস কখনোই অন্যেরটা ব্যবহার করতে নেই। এমন কোনও কোনও জিনিস আছে, যেগুলি অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করলে গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তেমনই একটি হল হালফিলে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠা ফেসমাস্ক। অনেক ক্ষেত্রেই দেখা যায় এক পরিবারের সদস্যরা একই মাস্ক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন। তাঁরা মনে করেন যে 'আমরা একই পরিবারের সদস্য। একই সঙ্গে থাকি, খাই, শুই। তাহলে একই মাস্ক ঘুরিয়ে ফিরিয়ে সমস্যা কোথায়?' সমস্যা কিন্তু বিরাট। আপনার সবচেয়ে কাছের মানুষের সঙ্গেও কখনোও ফেসমাস্ক শেয়ার করবেন না। এটি ধোওয়া-কাচা হলেও নয়। মাস্ক একেবারেই আমাদের ব্যক্তিগত সামগ্রী। এটি কোনও মতেই কখনোও অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করা যায় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ফেসমাস্ক হল অন্তর্বাস বা টুথব্রাশের মতোই একান্ত ব্যক্তিগত একটি জিনিস। এটি কোনওমতেই কারোর সঙ্গে শেয়ার করা যায় না। ভালো করে কাচার পরেও অন্যের মাস্ক ব্যবহার করলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। কারণে মাস্ক আমাদের মুখ ও নাক ঢেকে রাখে। তাই ধোওয়া-কাচার পরেও এর গায়ে ব্যাকটিরিয়া লেগে থাকার সম্ভাবনা থাকে। অন্যের মাস্ক ব্যবহার করলে একজনের শরীরের জীবাণু অন্যের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও মাস্ক এমন হওয়া উচিত যা আপনার মুখ ও নাক ভালো ভাবে ঢেকে রাখে। একজনের মাস্ক অন্য জনে ব্যবহার করলে তা ঠিকমতো ফিট নাও করতে পারে। মাস্ক ঠিকমতো নাক-মুখ ঢেকে না রাখলে তা সংক্রমণ থেকে সুরক্ষা দেবে না। তাই প্রত্যেকে নিজের জন্য ৪-৫টা মাস্ক রাখুন এবং সেগুলি ধুয়ে-কেচে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। যাতে অন্যের কাছে মাস্কের জন্য হাত পাততে না হয়। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।
from Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla https://ift.tt/3d8dXHa
No comments:
Post a Comment